অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো সুইডেন

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৩, ১৮:৪২আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৮:৪২

ব্রিসবেনে ল্যাং পার্কে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে স্বাগতিক অস্ট্রেলিয়ার হৃদয় ভাঙলো সুইডেন। শনিবার মেয়েদের বিশ্বকাপে যৌথ আয়োজকদের ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে থেকে চতুর্থ ব্রোঞ্জ জিতলো তারা।

বিশ্বের তিন নম্বর র‌্যাঙ্কিংধারী সুইডেন ২৮তম মিনিটে পেনাল্টি পায়। ভিএআর রিভিউয়ে অস্ট্রেলিয়ার ক্লেয়ার হান্টের বিরুদ্ধে বক্সের মধ্যে স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসকে ফাউলের প্রমাণ মেলে। ফ্রাইডলিনা রোল্ফো স্পট কিক থেকে গোলমুখ খোলেন।

এক ঘণ্টা পার হতে সুইডেন অধিনায়ক কোসোভারে আসলানি ব্যবধান দ্বিগুণ করেন। কাউন্টার অ্যাটাকে গিয়ে পেনাল্টি এরিয়ার প্রান্ত থেকে চমৎকার স্ট্রাইকে অস্ট্রেলিয়ান গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ডকে পরাস্ত করেন তিনি।

আরেকটি পরাজয়ে বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় হলো অস্ট্রেলিয়ার। তারপরও কিন্তু তারা টুর্নামেন্টে সেরা সাফল্য পেলো। এর আগে কখনও কোয়ার্টার ফাইনাল পার করতে পারেনি তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস