ফেরার ম্যাচে এমবাপ্পের গোল, জেতেনি পিএসজি

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ১০:৪৭আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:০৫

চুক্তি নিয়ে ছিল ঝামেলা। ক্ষুব্ধ পিএসজি তাই মূল দল থেকেই এমবাপ্পেকে বাদ দিয়েছিল। লিগ ওয়ানের উদ্বোধনী ম্যাচেও তার জায়গা হয়নি। তাতে প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে ফরাসি জায়ান্টরা। কিন্তু ঝামেলা মিটিয়ে প্রাণভোমরাকে দলে ফেরালেও ভাগ্য ফেরেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এমবাপ্পের ফেরার ম্যাচে তুলুজের সঙ্গে ১-১ ড্র করে আবার পয়েন্ট ভাগাভাগি করেছে পিএসজি।

ক্লাবের সঙ্গে ঝামেলা মিটলেও এমবাপ্পে এদিন বেঞ্চ থেকে খেলতে নেমেছিলেন। প্রথমার্ধ ছিল গোলশূন্য।

পিএসজি দ্বিতীয়ার্ধের শুরুতেই জাল কাঁপিয়েছিল। কিন্তু ১৭ বছর বয়সী মিডফিল্ডার ওয়ারেন জেইর এমেরির শট বাতিল হয়ে যায় অফসাইডে। তার পর ৫৮ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। বক্সে এমবাপ্পেকে ফেলে দিয়েছিলেন নিকোলাসিয়েন। তার পর ভার রিভিউর পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। 

বদলি হয়ে নামার ১১ মিনিটের মাথায় গোল করেছেন এমবাপ্পে। পিএসজির মতো পেনাল্টি থেকে তুলুজও জাল কাঁপায় শেষ দিকে। ৮৭ মিনিটে পিএসজির জয়ের সম্ভাবনা শেষ করে দেন মরক্কোর ফরোয়ার্ড আব্দুখলাল। গোল করে সমতা ফেরান তিনি।

বার্সেলোনা থেকে আসা উসমান দেম্বেলের অভিষেকও হয়েছে এদিন। বেঞ্চ থেকে খেলতে নেমেছিলেন। 

২১ জুলাই প্রীতি ম্যাচের পর দলের হয়ে খেলার সুযোগ পেলেন এমবাপ্পে। তার পর তো প্রাক মৌসুম সফরে দল থেকেই বাদ পড়ে গেছেন। তখনও তার ভবিষ্যৎ নিয়ে ছিল অনিশ্চয়তা। এখন নতুন আলোচনার পর সব কিছু মুহূর্তেই বদলে গেছে।

/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম