এমবাপ্পের জোড়া গোলে লিগে প্রথম জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১১:১১আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১১:১৯

মৌসুমটা চ্যাম্পিয়নের মতো শুরু করতে পারেনি পিএসজি। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলায় জড়ানোর পর থেকে জয়ের দেখাই পাচ্ছিল না। সব ঝামেলার অবসানের পর লিগ ওয়ানে প্রথম জয়ের দেখা পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। লঁসকে ৩-১ গোলে হারিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। 

চুক্তি নিয়ে ঝামেলার অবসান হলেও এমবাপ্পে সর্বশেষ ম্যাচটায় বদলি হয়ে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচটা শেষ হয় ড্রয়ে। ভাগ্য বদলাতে ফরাসি ফরোয়ার্ডকে এই ম্যাচ দিয়ে মৌসুমে প্রথমবার শুরুর একাদশে নামানো হয়েছিল। তাতে প্রাণবন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। প্রথমার্ধের সেরা দুটি সুযোগই ছিল তৈরি করা। দুটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে লঁস গোলকিপারের দক্ষতায়। কিন্তু ৪৪ মিনিটে পিএসজির নিউ সাইনিংস আসেনসিও কোনও ভুল করেননি। জাল কাঁপিয়ে ক্লাবটির হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন। 

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে অবশ্য কোনও ভুল হয়নি এমবাপ্পের। লুকাস হার্নান্দেসের সঙ্গে ওয়ান-টু করে জাল কাঁপিয়ে স্কোর ২-০ করেছেন। ৯০ মিনিটে দ্বিতীয় গোলটিও পেয়ে যান তিনি। শেষ দিকে যোগ হওয়া সময়ে একটি সান্ত্বনাসূচক গোল পায় লঁস। গোলটি করেছেন মরগান। 

লিগের প্রথম জয়ে ৫ পয়েন্ট নিয়ে চারে উঠেছে পিএসজি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মোনাকো। সমান ম্যাচে দুইয়ে অবস্থান মার্শেইর। 

/এফআইআর/  
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের