পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তুললেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৪, ০৯:৩৭আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৯:৫৫

হতে পারে কিলিয়ান এমবাপ্পে মৌসুম শেষে ফ্রান্সের রাজধানী থেকে বিদায় নিচ্ছেন। কিন্তু শুরুর একাদশে থাকলে পিএসজি কতটা ভয়ঙ্কর সেটা দেখিয়ে ছাড়লেন চ্যাম্পিয়ন্স লিগে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে তার জোড়া গোলে রিয়াল সিসোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে তাদের স্কোর ছিল ৪-১। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখও।

প্রথম শিরোপা জয়ের খোঁজে থাকা পিএসজি প্রতিআক্রমণ থেকে পাওয়া প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে। বেশি ভয়ঙ্কর ছিলেন এমবাপ্পে। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ অবশ্য সুবিধাজনক অবস্থায় ছিল না। ইনজুরিতে ভুগতে থাকা দলটি সর্বশেষ ১০ ম্যাচেই জয় পেয়েছে মাত্র একটি! 

বাম প্রান্ত দিয়ে এমবাপ্পে ছিলেন অপ্রতিরোধ্য। বাঁকানো শটে ১৫ মিনিটেই জাল কাঁপিয়ে দেন তিনি। তার আগে বেশ কিছু সুযোগও তৈরি করেছিলেন। শুরুতে ওসমান দেম্বেলের লং পাস বক্সে গ্রহণ করে ঝাঁপিয়ে পড়েন। এর পরেও আক্রমণ শাণিয়েছিলেন ফরাসি অধিনায়ক। তাকে হতাশ করেছেন কিপার অ্যালেক্স রেমিরো।

এমবাপ্পেকে তার পরেও থামানো যায়নি। ৫৬ মিনিটে তুলে নেন দ্বিতীয় গোল। লি ক্যাং ইনের থ্রু বল ধরে গোলকিপারকে পরাস্ত করেছেন।

পুরো ম্যাচে রিয়ালকে দেখে মনে হয়নি তারা ত্রাস ছড়াতে পারে। শেষ দিকে চাপ তৈরির চেষ্টা যদিও তারা করেছিল। তাতে ৮৯ মিনিটে আসে সান্ত্বনাসূচক একটি গোল। ৮৯ মিনিটে জাল কাঁপান মিকেল মেরিনো।

বায়ার্নের উদযাপনের একটি মুহূর্ত। অপর দিকে, টপ স্কোরার হ্যারি কেইনের জোড়া গোলে লাৎজিওকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলে তাদের স্কোর ছিল ৩-১। দুই অর্ধে একটি করে গোল করেছেন কেন। অপরটি করেছেন থমাস ম্যুলার।

প্রথম লেগে লাৎজিও ১-০ গোলের অগ্রগামিতায় এগিয়ে ছিল। এদিন ৩৮ মিনিটে গোল করে বায়ার্নকে খেলায় ফেরান কেন। ৬৬ মিনিটে রিবাউন্ড থেকে করেন তৃতীয় গোল। তার আগে প্রথমার্থের স্টপেজ টাইমে স্কোর ২-০ করেছেন থমাস ম্যুলার।

এই জয় নিশ্চিতভাবেই থমাস টুখেল ও তার দলকে স্বস্তি এনে দেবে। যাদের শেষ পাঁচ ম্যাচে জয় ছিল মাত্র একটি!  

/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান