আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠে হবে দুটি ম্যাচ। আফগান দল এরই মধ্যে কাল মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছেছে।
ঢাকায় এসে আফগানিস্তান ফুটবল দলের আজ কোনও অনুশীলন নেই। কাল থেকে অনুশীলন করার কথা। দলটিতে বেশ কিছু খেলোয়াড় আছে যারা দেশের বাইরে লিগ খেলে থাকে। দলটির কোচ কুয়েতের আব্দুল্লাহ আল মুতাইরি।
কুয়েতি কোচ আগেই বাংলা ট্রিবিউনকে বাংলাদেশ সম্পর্কে সমীহ নিয়ে কথা বলেছেন। তবে লাল সবুজ দলের সাম্প্রতিক সময়ের খেলার প্রশংসা করলেও ঢাকার ম্যাচ দুটিতে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। এদিকে, বাংলাদেশ দলের অনুশীলনে আজ আবাহনী লিমিটেডের খেলোয়াড়রা যোগ দিচ্ছে।









