অনশন করে হাসপাতালে ভর্তি নিষিদ্ধ স্প্যানিশ ফুটবল প্রধানের মা

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৩, ১১:১৩আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১১:২৩

চুমুকাণ্ডে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস পড়েছেন তোপের মুখে। সারা দেশ তার বিরুদ্ধে চলে গেছেন। সরকার থেকে শুরু করে ফুটবলাররা পদত্যাগের দাবি জানিয়েছেন। মাদ্রিদের রাস্তায় বিক্ষোভও হয়েছে। কিন্তু এই দুঃসময়ে মাকে পাশে পেয়েছেন রুবিয়ালেস। ছেলের প্রতি নির্দয় আচরণের প্রতিবাদে একটি চার্চে অনশন শুরু করেন। সবশেষ খবর, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

স্পেনের নারী দলের বিশ্বকাপ জয়ের পর থেকে রুবিয়ালেস পড়েছেন তীব্র সমালোচনার মুখে। পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলার জেনি হারমোসোকে চুমু দিয়ে সব হারানোর আশঙ্কায় তিনি। এরই মধ্যে ফিফা তাকে সাময়িকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছে। তার মা অ্যাঞ্জেলস বেজার হারমোসোকে ‘সত্যি বলার’ আকুতি জানিয়ে অনশন শুরু করেন গত রবিবার থেকে।

ডিভিনা পাস্টোরা ডে মন্ট্রিল চার্চে নিজেকে তালাবদ্ধ করে অনশনে যান বেজার। এর তিন দিনের মাথায় হাসপাতালে যেতে হলো তাকে। এই খবর নিশ্চিত করেছেন চার্চটির ধর্মযাজক। মার্কা তার উদ্ধৃতি দিয়ে জানায়, ‘প্রচণ্ড গরম ও আরও সব কারণ মিলিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার পা ফুলে গেছে এবং ক্লান্ত ছিলেন। খুব নার্ভাসও লাগছিল তাকে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী