ইউরোপা লিগে সহজ গ্রুপে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৮

ইউরোপা লিগের গ্রুপ পর্বে বড় কোনও বাধা টপকাতে হবে না লিভারপুলকে। শুক্রবার গ্রুপের ড্রয়ে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। 

‘ই’ গ্রুপে ইয়ুর্গেন ক্লপের দল পেয়েছে অস্ট্রিয়ার এলএএসকে, বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট গিলোইস ও ফরাসি কাপ চ্যাম্পিয়ন তুলোকে।

২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবার ইউরোপা লিগে খেলছে লিভারপুল। ওইবার ফাইনালে তারা হেরে গিয়েছিল সেভিয়ার সঙ্গে। গত মৌসুমের প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থাকায় ইউরোপের দ্বিতীয় সারির প্রতিযোগিতায় খেলতে হচ্ছে অলরেডদের।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ ষষ্ঠ স্থানে থেকে শেষ করে প্রথমবার ইউরোপে খেলার যোগ্যতা লাভ করেছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। ‘বি’ গ্রুপে চারবারের সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন আয়াক্স, মার্শেই ও গ্রিক চ্যাম্পিয়ন এইকে এথেন্সের মুখোমুখি হবে তারা।

গত মৌসুমের ফাইনালে পেনাল্টিতে সেভিয়ার কাছে হারা হোসে মরিনহোর রোমা ‘জি’ গ্রুপে খেলবে স্লাভিয়া প্রাগ, শেরিফ তিরাসপোল ও সার্ভেত্তের বিপক্ষে।

২১ সেপ্টেম্বর শুরু হবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। ফাইনাল হবে ২০২৪ সালের ২২ মে ডাবলিনে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম