মেসির বিপক্ষে খেলা পানামার ফুটবলার বন্দুকধারীর গুলিতে নিহত

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩

দুর্বৃত্তদের হামলায় ঝরে গেলো আন্তর্জাতিক ফুটবলের এক উঠতি তরুণের প্রাণ। পানামা জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার গিলবার্তো হার্নান্দেজ ক্যারিবিয়ান শহরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে পুলিশ।

এই বছর মার্চে পানামার হয়ে দুটি ম্যাচ খেলেন হার্নান্দেজ। একটি ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে। পুলিশ জানিয়েছে, কোলোন শহরে চলন্ত গাড়ি থেকে ছোড়া গুলিতে নিহত হন এই ফুটবলার। ওই গোলাগুলিতে আহত হয়েছেন আরও ছয় জন।

কোলোনে সম্প্রতি অপরাধের হার বেড়ে গেছে। প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীদের মধ্যে প্রায় সময় গোলাগুলির ঘটনা ঘটে। সম্ভবত তারই বলি হলেন ২৬ বছর বয়সী হার্নান্দেজ।

পুলিশ বলেছে, বেশ কিছু অভিযান চালিয়ে সোমবার হার্নান্দেজকে হত্যায় সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে গ্রেফতার করো হয়েছে।

পানামানিয়ান ফুটবল ফেডারেশন (ফেপাফুট) এক শোক বিবৃতি দিয়েছে, ‘পানামানিয়ান ফুটবল ফেডারেশন তার পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা প্রকাশ করছে। তার আত্মা শান্তিতে পাক।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস