ফিফা প্রীতি ম্যাচ

আগের একাদশেই ভরসা রাখলেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৪

সাফ চ্যাম্পিয়নশিপে যাদের নিয়ে খেলেছেন তাদের নিয়েই ফিফা প্রীতি ম্যাচগুলোতে এগিয়ে যেতে চাইছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। কোনও ঝুঁকি নিতে চাইছেন না। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অভিজ্ঞদের ওপর ভরসা  রেখেছিলেন। আজও আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একাদশ অপরিবর্তিত রয়েছে। 

বসুন্ধরা কিংস অ্যারেনাতে তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকো, রক্ষণে ইসা ফয়সাল, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী রয়েছেন। মধ্যমাঠ শক্তিশালী করতে মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া ও দুই সোহেল রানা রয়েছেন। ফরোয়ার্ড জোনে শেখ মোরসালিন ও রাকিব হোসেনকে দেখা যেতে পারে।

এবারও সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলা হতে পারে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে জয় অসেনি। তবে আজ প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদ করার মিশনে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, ইসা ফয়সাল, তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম