মরক্কোর ভূমিকম্পে হোটেল ছেড়ে পুলে ব্রাজিলের খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫২

মরক্কোতে শুক্রবার সন্ধ্যায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা আটশ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে বহু মানুষ। দেশটিতে অবস্থান করছে ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দল, ভূমিকম্প তাদেরও বুক কাঁপালো।

মরক্কোর যুব দলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেছে ব্রাজিলের যুবারা। এই দলটিতে আছেন চেলসির সান্তোস ও বার্সেলোনার হতে যাওয়া ভিক্টর রকি। এছাড়া প্রিমিয়ার লিগে খেলা উলভসের জোয়াও গোমেস ও ব্রাইটনের জোয়াও পেদ্রোও ছিলেন এই সফরে।

ব্রাজিলের দলটির হোটেল ফেজ শহরে অবস্থিত। ভাগ্য ভালো যে শহরটি ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে বেশ দূরে। তাই কোনও ধরনের ক্ষতির সম্মুখীন হয়নি তারা। তবে আতঙ্ক ছড়িয়ে গেছে সবার মনে। ভূমিকম্পের কম্পন বুঝতেই খেলোয়াড় ও স্টাফরা যে যার রুম ছেড়ে বেরিয়ে যান এবং আশ্রয় নেন পুলের কাছে।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে দলের সদস্যদের নিরাপদে থাকার খবর নিশ্চিত করেছে, ‘সিবিএফ নিশ্চিত করছে, ব্রাজিলিয়ান প্রিঅলিম্পিক টিমের সদস্যরা মরক্কোতে নিরাপদে আছেন। দলের খেলোয়াড় ও স্টাফরা কম্পন অনুভূত হতেই তাদের হোটেলের রুম থেকে বেরিয়ে পুলের কাছে নিরাপদ আশ্রয় নেন। এক ঘণ্টা পর তারা রুমে ফেরেন।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী