জাপানের কাছে হেরে চাকরি গেলো জার্মানি কোচের

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৩

জাপানের কাছে জার্মানি ৪-১ গোলে হারের পর প্রথম ধাক্কাটা লাগলো কোচের ওপর। চাকরি হারালেন হ্যান্সি ফ্লিক। শনিবার উলফসবার্গ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বড় ব্যবধানে হারের পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। 

জার্মানির ২৫ ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর পর ফ্লিক বরখাস্ত হলেন। তার এই পরিণতি প্রত্যাশিত ছিল। গত ছয়টি হোম ম্যাচে মাত্র একটি জিতেছে জার্মানি। শেষ পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ হার। সবশেষ জাপানের কাছে হারের পর ধৈর্য হারালো ডিএফবি।

বায়ার্ন মিউনিখের সাবেক কোচকে আর সময় দিলো না জার্মানি। আপাতত রুডি ভোলারকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পরের ম্যাচ খেলবে ফ্রান্সের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী