ইয়ামালের আরেকটি রেকর্ড, স্পেনে বিধ্বস্ত সাইপ্রাস

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬

গত শুক্রবার জর্জিয়ার বিপক্ষে ৭-১ গোলে জয়ের ম্যাচে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ও গোলদাতার রেকর্ড গড়েন লামিন ইয়ামাল। মঙ্গলবার ইউরো বাছাইয়ে সাইপ্রাসের বিপক্ষেও আরেকটি কীর্তিতে নাম লিখলেন ১৬ বছর ও ৬১ দিন বয়সী এই ফরোয়ার্ড। সবচেয়ে কম বয়সে স্পেনের শুরুর একাদশে জায়গা পেলেন তিনি। তার এই অর্জনের দিনে স্পেন ৬-০ গোলে উড়িয়ে দিলো সাইপ্রাসকে।

ইয়ামাল দ্বিতীয়ার্ধে মাঠ থেকে উঠে যাওয়ার আগে ডান উইংয়ে দারুণ প্রভাব রাখেন। কয়েকটি সুযোগও তৈরি করেন বার্সা ফরোয়ার্ড। ৩৯তম মিনিটে তার বাঁকানো শট পোস্টে লাগে, ফিরে আসা বল আলভারো মোরাতা জালে জড়ালেও ভিএআরে অফসাইডে গোল বাতিল হয়।

স্পেনের প্রথমার্ধের গোলগুলো হয়েছে আরেক প্রতিভাবান তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামসের সহায়তায়। ১৮তম মিনিটে গাভি স্পেনকে এগিয়ে দেন এবং মিকেল মেরিনো ১৫ মিনিট পর হেড করে দ্বিতীয়বার জালে বল জড়ান। এই দুটো গোলই হয়েছে ২১ বছর বয়সী উইলিয়ামসের ক্রস থেকে। তিনিও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু একেবারে সামনে থেকে তার শট ফিরিয়ে দেন গোলকিপার জোয়েল মল।

বদলি নেমে জোসেলু ৭০ মিনিটে তৃতীয় গোল করেন। এরপর ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ফেরান তোরেস। তার দুই গোলের মাঝে অ্যালেক্স বায়েনা গোলদাতার খাতায় নাম লেখেন।

চার ম্যাচ শেষে ‘এ’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন। এক ম্যাচ কম খেলে তারা স্কটল্যান্ডের (১৫) চেয়ে ৬ পয়েন্ট পেছনে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী