‘বেলিংহামের জন্ম হয়েছে রিয়ালে খেলার জন্য’

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯

জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের রক্ষাকর্তা। আরেকবার প্রমাণ দিলেন সেটা। বুধবার জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের বিপক্ষে স্টপেজ টাইমে তার একমাত্র গোলে জিতলো মাদ্রিদের ক্লাব। চ্যাম্পিয়নস লিগে ১-০ গোলে যাত্রা শুরু করলো রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। শুভ সূচনার পর ইংলিশ মিডফিল্ডারকে প্রশংসায় ভাসালেন কোচ কার্লো আনচেলত্তি ও সতীর্থ মিডফিল্ডার নাচো।

চ্যাম্পিয়নস লিগে ১৫তম জার্মান ক্লাব হিসেবে অভিষিক্ত বার্লিন চমক দেখানোর খুব কাছে ছিল। তাদের হৃদয় ভেঙে যায় ৯৪তম মিনিটে। বক্সের প্রান্ত থেকে ফেডেরিকো ভালভার্দের গোলমুখে নেওয়া শট দুই খেলোয়াড়ের গায়ে লাগে। বল সামনে পেয়ে হুট করে এগিয়ে এসে খালি জালে জড়ান বেলিংহাম। উন্মত্ত উল্লাসে ফেটে পড়ে সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি। এনিয়ে ছয় ম্যাচে ৬ গোল করলেন ২০ বছর বয়সী মিডফিল্ডার, যার মধ্যে শেষ মুহূর্তে গোল করে জেতালেন তিনবার।

ম্যাচ শেষে ইতালিয়ান কোচ সাংবাদিকদের বললেন, ‘(বেলিংহাম) দারুণ মানের খেলোয়াড়। মনে হচ্ছে সে সৌভাগ্যবান। এটি গেটাফের বিপক্ষে করা গোলের মতোই। সেকেন্ড লাইন থেকে আক্রমণের বেলায় সে অন্যদের চেয়ে অনেক স্মার্ট। তার এই গুন আছে এবং সে বেশিরভাগ সময় এই সুযোগ কাজে লাগাচ্ছে। গোল টার্গেটে আমি কাউকে আগে থেকে দাঁড় করিয়ে রাখিনি।’

লা লিগার আগস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ীকে নিয়ে ক্লাব অধিনায়ক নাচো বলেছেন, ‘আমি মনে করি জুড রিয়াল মাদ্রিদে খেলার জন্য জন্ম নিয়েছে। আমরা সৌভাগ্যবান যে তাকে আমাদের সঙ্গে পেয়েছি। আশা করি সে গোল করেই যাবে।’

চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০ কোটি ৩০ লাখ ইউরোতে বার্নাব্যুতে যোগ দেন বেলিংহাম। আরেকবার দলকে জিতিয়ে তিনি বললেন, ‘আমরা ধৈর্য ধরে ছিলাম। আমরা জানতাম শেষ দিকে সুযোগ আসবে। আমরা দারুণ একতা ও মানসিকতা দেখিয়েছি।’  

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের