মেসিহীন মায়ামির ড্র

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৪

ইনজুরির কারণে লিওনেল মেসি খেললেন না ওরল্যান্ডো সিটির বিপক্ষে। তার অভাব আরেকবার টের পেলো ইন্টার মায়ামি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে ১-১ গোলে ড্র করেছে তারা। তাতে প্লে অফ খেলার ক্ষীণ আশা এখনও বেঁচে রয়েছে।

দ্বিতীয়ার্ধে লিড নিয়েছিল মায়ামি। ৫২তম মিনিটে ডেভিড রুইজ গোলমুখ খোলেন। তবে ৬৬ মিনিটে ডানকান মাগুইয়ের গোলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে।

মেসির অনুপস্থিতিতে দিনটা মনে রাখার মতো কেটেছে রুইজের। নিজ ঘরের ক্লাবের হয়ে ১৭ ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন তিনি। গোলমুখের সামনে থেকে ফিরে আসা বল জালে পাঠান। 

আগামী বুধবার ইউএস ওপেন কাপ ফাইনালে হাউস্টন ডায়নামোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচে মেসিকে পাওয়ার আশা দলটির। অবশ্য ওরল্যান্ডো ম্যাচে নামার আগে কোচ টাটা মার্টিনো তাকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টিনার হয়ে বলিভিয়ার বিপক্ষে খেলেননি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচেও তাকে পাওয়া যায়নি। গত বুধবার টরন্টো এফসির বিপক্ষে নেমে ৩৭ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন। পায়ে অস্বস্তিবোধ করলে নিজেই মাঠ ছাড়ার তাগাদা দেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম