লিগ কাপ থেকে তৃতীয় রাউন্ডেই বিদায় নিয়েছে আটবারের বিজয়ী ম্যানচেস্টার সিটি। তাদের ১-০ গোলে হারিয়েছে গতবারের ফাইনালিস্ট নিউক্যাসল ইউনাইটেড। চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।
সেন্ট জেমস পার্কে এদিন বেঞ্চে বসেছিলেন আর্লিং হাল্যান্ড, কাইল ওয়াকার ও ফিল ফোডেনরা। তার পরেও প্রথমার্ধে আধিপত্য ছিল সিটির। গোল পায়নি যদিও। তবে দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে দারুণ সুযোগে তাদের গোল দিয়ে বসে নিউক্যাসল। গোলটির জন্য কৃতিত্ব অবশ্যই জোয়েলিন্টনের। দারুণ ড্রিবলে সিটির চার ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের কাছে পাস দিয়েছিলেন তিনি। সেই পাস ধরে জাল কাঁপান আলেক্সান্ডার আইজ্যাক। ফোডেন ও জেরেমি ডকু দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে নামলেও সমতা সূচক গোলের দেখা পাননি আর।সুযোগ হাতছাড়া করেছেন আলভারেজও।
সিটির ছিটকে যাওয়ার দিনে জয় পেয়েছে লিভারপুল। তারা ৩-১ গোলে লেস্টার সিটিকে হারিয়েছে। একটি করে গোল করেছেন গাকপো, সোবোসলাই ও জোতা।









