আগে গোল করেও নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৩

এশিয়ান গেমসে নারীদের ফুটবলে জাপান ও ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের প্রত্যাশা ছিল সাইফুল বারী টিটুর শিষ্যদের। দুর্ভাগ্য সাবিনা খাতুনের গোলে এগিয়ে গিয়েও নেপাল শেষ দিকে সমতা ফিরিয়েছে। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয়েছে ১-১ ড্রয়ে।

বৃহস্পতিবার চীনের ওয়েনঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে দু’দলই আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ খেলেছে। প্রথমার্ধের শেষের দিকে জমে ওঠে ম্যাচ। ম্যাচ ঘড়ির ৪০ মিনিটে নেপালের প্রীতির হেড রুপনা চাকমার গ্রিপে জমা পড়লে তাদের গোল পাওয়া হয়নি। তবে বিরতির ঠিক এক মিনিট আগে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৪ মিনিটে তহুরার পাসে বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে অধিনায়ক সাবিনার জোরালো শট গোলকিপারের হাত ছুঁয়ে জড়িয়েছে জালে।

পরের মিনিটে নেপালের আমিশা খারকির জোরালো শট গোলকিপার রুপনা প্রতিহত করে দলকে ম্যাচে রাখেন। বিরতির পর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে আরও। ৫৯ মিনিটে নেপাল গোল শোধে ভালো সুযোগ পেয়েছিল। সাবিত্রা ভান্ডারির নিচু ক্রস কিছুটা ফাঁকায় পোস্টের সামনে পেয়েও আমিশা কারকি পা ছোঁয়াতে পারেননি। পারলে তখনই সমতায় ফেরার সুযোগ ছিল। ৭০ মিনিটের পরে তহুরা ও সাবিনা একটি করে সুযোগ পেয়েছিলেন। কিন্তু কেউই গোলকিপারের পরীক্ষা নিতে পারেননি।

৮৩ মিনিটে নেপাল ম্যাচে সমতায় ফেরে। সাবিত্রার ভাসিয়ে দেওয়া বলে রেখা পুডেল ফাঁকায় হেডে জাল কাঁপান। শেষ দিকে তহুরার জায়গায় মাতসুমি সুমাইয়া মাঠে নেমেও ম্যাচের স্কোরলাইন পরিবর্তন করতে পারেননি।

দুই দল এক পয়েন্ট নিয়ে গেমসের খেলা শেষ করেছে। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই নেপালকেই বাংলাদেশ হারিয়েছিল। এরপর আর হারাতে পারেনি। ঢাকার দুটি ম্যাচের একটিতে ড্র ও অন্যটিতে টাইব্রেকারে হারতে হয়েছে। এবার ড্র হলো আবারও।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস