বাংলাদেশকে সাফ জেতানো কোচ জর্জ কোটান আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৫ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২০

সাফ চ্যাম্পিয়নশিপে একবারই শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। ২০০৩ সালে ঐতিহাসিক সেই শিরোপা ঘরে তোলা গিয়েছিল হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের হাত ধরে। বাংলাদেশের ফুটবলকে অনেকটাই আপন করে নেওয়া ৭৬ বছর বয়সী কোটান আর নেই। গত ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন তিনি।

আগামী ৬ অক্টোবর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের প্রেস অফিসার জর্জো জাবো বিষয়টি নিশ্চিত করেছেন।

কোটান বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুর সঙ্গে লড়াই করে আর পেরে ওঠেননি। কোটান শুধু বাংলাদেশ জাতীয় দল নয়, পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেডের কোচ হয়েও বাংলাদেশে কাজ করেছেন। আবাহনী তো কোটানের অধীনে সাফল্যও পেয়েছিল। বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ায় পাকিস্তানেরও কোচের দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে।

কোটান সবসময় বলতেন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। বাংলাদেশের লাল-সবুজ পতাকা এখনও তার বাড়িতে শোভা পায়। এই দেশের ফুটবলকে কোটান আপন করে নিয়েছিলেন শুরু থেকে। যেখানেই কাজ করেছেন নিষ্ঠার পরিচয় দিয়েছেন। সাফজয়ী কোচের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক ফুটবলার ও সমর্থকরা শোক প্রকাশ করেছেন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজমের পর বাফুফের চোখ খুলবে কি?
ইন্দোনেশিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ 
ফিফা আসিয়ান কাপের ক্যাম্পে ফিরতে পেরে খুশি যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান
সর্বশেষ খবর
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার