গোল করানোর পর করে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫

সৌদি আরবীয় ফুটবলে ফর্মের তুঙ্গে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমের দশম গোল করলেন তিনি। তার গোলে আল নাসর সৌদি প্রো লিগে টানা ষষ্ঠ ম্যাচ জিতলো। শুক্রবার আল তাইকে তারা হারিয়েছে ২-১ গোলে।

অ্যান্ডারসন তালিসকার সঙ্গে রোনালদোর জুটি বেশ জমে উঠেছে। দুজনে উপভোগ্য পারফরম্যান্স দিয়ে দলকে এনে দিচ্ছে সাফল্য। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দিয়ে গোল করানোর পর নিজেও করেছেন পর্তুগিজ সুপারস্টার। 

প্রথম দুটি ম্যাচ হারার পর টানা ষষ্ঠ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলালের (২০) সঙ্গে পয়েন্ট ব্যবধান দুইয়ে নামালো আল নাসর। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চারে তারা। ১৯ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ ও আল তাওয়োন দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

ম্যাচ ঘড়ি আধঘণ্টা পার হতেই আল নাসর স্বাগতিক দর্শকদের নিস্তব্ধ করে দেয়। বক্সের প্রান্ত থেকে বল ফ্লিক করেন রোনালদো। প্রতিপক্ষের গোলমুখে আগুয়ান তালিসকা লক্ষ্যভেদ করতে ভুল করেননি। দুই ম্যাচে তিন গোল করলেন তিনি। আর পাঁচবারের ব্যালন ডি’অর হয়ী মৌসুমের পঞ্চম অ্যাসিস্ট করেন।

কিছুক্ষণ পর তালিসকার সৌজন্যে গোল করার সুযোগ পান রোনালদো। আনমার্কড ছিলেন তিনি। কিন্তু তার শটে জোর ছিল না, ভিক্টর ব্রাগা সহজে সেভ করেন।

বিরতির ছয় মিনিট আগে সুযোগ পেয়েছিলেন। যদিও সহজ ছিল না। মার্সেলো ব্রোজোভিচ আল তাইর বক্সে বল বাড়ান। ছয় গজ দূরে ডানকোণা থেকে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার হাফ ভলি পোস্টের পাশ দিয়ে যায়। বিরতির আগে তালিসকাকে দিয়ে আবার জাল কাঁপান রোনালদো, অফসাইড তাদের হতাশ করে।

৬৩ মিনিটে রোনালদো দলের দ্বিতীয় গোল করতে বসেছিলেন। কিন্তু ব্রাগা দারুণ সেভে তার হেড ব্যর্থ করে দেন। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে আল তাই গোল করে। ভার্জিল মিসজিদান গোল শোধ দেন।

ড্রয়ের পথে এগোচ্ছিল ম্যাচ। রোনালদো আসেন ত্রাতা হয়ে। তিন মিনিট বাকি থাকতে আনসেলমো তালিসকার হেড হাত দিয়ে ঠেকালে পেনাল্টি থেকে গোল করেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।   

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম