'কোটি টাকার' বোনাস কি পাবেন জামালরা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৩, ২১:১৪আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২১:১৬

বিশ্বকাপ বাছাইয়ে ১২ ও ১৭ অক্টোবর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ মালদ্বীপ। এই দুটি ম্যাচ ঠিকমতো উতরাতে না পারলে এক বছরের জন্য ফিফা এএফসির ম্যাচ থেকে বঞ্চিত থাকতে হবে। জামাল ভূঁইয়ারা তা হতে দিতে চান না। আজ শনিবার অনুশীলনে যাওয়ার আগে হোটেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তাদের সঙ্গে দেখা করেছেন। সেখানে সবাই মালদ্বীপকে হারিয়ে পরের পর্বে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সভাপতিও আগের চেয়ে দ্বিগুণ বোনাস দেওয়ার ঘোষণা দিয়ে এসেছেন।

ভারতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠায় জাতীয় ফুটবল দলকে ৫৮ লাখ টাকা বোনাস দিয়েছিলেন বাফুফে সভাপতি সালাউদ্দিন। কন্টিনজেন্টের ৩৪ সদস্যের সবাইকে বোনাস দেওয়া হয়েছিল দেড় লাখ টাকা করে। ৭ লাখ টাকা বিশেষ বোনাস দিয়েছিলেন ৩ ফুটবলারকে।

এবার তা বেড়ে দ্বিগুণ। জাতীয় দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সভাপতি আজ খেলোয়াড়দের সঙ্গে দেখা করে নানানভাবে উদ্দীপ্ত করেছেন। মালদ্বীপের বিপক্ষে জিততে পারলে গতবারের দ্বিগুণ মানে কোটি টাকার মতো বোনাস দেওয়ার ঘোষণা এসেছে। আমাদের অধিনায়ক জামাল ভূঁইয়াও ম্যাচ জেতার প্রতিশ্রুতি দিয়েছেন।’

আগামী ১০ সেপ্টেম্বর মালদ্বীপ যাবে বাংলাদেশ দল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম