ইনজুরি টাইমে ম্যাকটমিনের জোড়া গোলে ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ২২:১৬আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২২:২১

টানা তৃতীয় হার চোখ রাঙাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। যোগ করা সময়েও তারা পিছিয়ে ছিল ১-০ গোলে। নাটকীয়ভাবে তারা শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ালো। ব্রেন্টফোর্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি নয়, জিতে মাঠ ছাড়লো তারা।

মাথিয়াস জানসেন ২৬ মিনিটে গোল করে এগিয়ে দেন ব্রেন্টফোর্ডকে। ওল্ড ট্র্যাফোর্ড থেকে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফেরার অপেক্ষায় ছিল তারা। কিন্তু স্টপেজ টাইমের তৃতীয় ও সপ্তম মিনিটে গোল করলেন স্কট ম্যাকটমিনে। ২-১ গোলের এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের নবম স্থানে উঠলো ইউনাইটেড।

এদিকে চেলসি বার্নলির মাঠ থেকে বড় জয় আদায় করেছে চেলসি। ১৫ মিনিটে উইলসন ওডোবার্টের গোলে পিছিয়ে পড়ে ব্লুরা। বিরতির আগে আমিন আল দাখিলের আত্মঘাতী গোলে তারা সমতায় ফেরে। 

বিরতির পর কোল পালমার পেনাল্টি থেকে চেলসিকে লিড এনে দেন। রহিম স্টার্লিং ও নিকোলাস জ্যাকসন আরও দুটি গোল করলে ৪-১ এ বড় জয় পায় চেলসি। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশ নম্বরে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী