সাবেক ফিফা রেফারি ইব্রাহিম নেসার আর নেই 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ১২:৪১আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৪১

বেশ কিছু দিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছিলেন সাবেক ফিফা রেফারি ইব্রাহিম নেসার। অবস্থা খারাপ হওয়ায় গত কয়েক দিন ধরে একটি বেসরকারী হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন। সেখান থেকে আর ফিরতে পারেননি বাফুফের রেফারিজ কমিটির এই ডেপুটি চেয়ারম্যান। রবিবার দিবাগত গভীর রাতে ৬২ বছর বয়সে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তিনি এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। এছাড়া তার প্রথম স্ত্রী বিয়োগ হয়েছে আগেই। ইব্রাহিম নেসার ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন বাঁশি বাজানোর অভিজ্ঞতা রয়েছে তার। ম্যাচ কমিশনার হিসেবেও মাঠে নিয়মিত যাতায়াত ছিল।

আজ জানাজা শেষে পুরনো ঢাকার ফরিদাবাদে চির শয্যায় শায়িত হবেন ফুটবলের জন্য নিবেদিত প্রাণ ইব্রাহিম নেসার। তার মৃত্যুতে সতীর্থরা ছাড়াও বাফুফে শোক প্রকাশ করেছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম