সাবেক ফুটবলার মসিহ সালাম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪১

ফুটবলার মসিহ সালাম। (ছবি নাজমুল আমিন কিরণ) মাঠের ফুটবলার বিদায় নিলেন মাঠেই। ৫১ বছর বয়সে বিদায় নিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও চট্টগ্রামের কৃতি সন্তান মসিহ সালাম ( ইন্না.....রাজিউন)।
শনিবার চট্টগ্রামে ইন্তেকাল করেন জাতীয় দলের সাবেক এই ফরোয়ার্ড। চট্টগ্রাম ক্লাবে সিক্স-এ সাইড ফুটবল ম্যাচ খেলছিলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই ফুটবলার। বিকেল ৪টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সাবেক এই ফুটবলারের জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার মসিহ সালামের ছেলে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর দাফন করার কথা।
তার মৃত্যুতে কানাডা প্রবাসী সাবেক জাতীয় ফুটবলার এফ আই কামাল, মিজান, মামুন জোর্য়াদার, রুমি রিজভী করিম, মোহাম্মদ রকিব ও কানাডা প্রবাসী সাংবাদিক মোশাররফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম