বাংলাদেশ সুপার লিগের জাকজমকপূর্ণ লোগো উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৯

 বাংলাদেশ সুপার লিগের জাকজমকপূর্ণ লোগো উন্মোচন। জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উন্মোচিত হলো বাংলাদেশ সুপার লিগ (বিএসএল) ফুটবল টুর্নামেন্টের লোগো। দেশের ফুটবল ইতিহাসে এরকম জাকজমকপূর্ণ অনুষ্ঠানে কখনওই কোনও লোগো উন্মোচিত হয়নি। আজ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানে আগাগোড়াই ছিল দেশের ফুটবলের নতুন ধারার সূচনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ সুপার লিগের মাধ্যমে ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন হবে, এই প্রত্যাশা আমার। আমি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে এসেছি। আশা করি সফল হবে নতুন এই উদ্যোগ।’
ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন, ‘দেশের ফুটবলে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। ফুটবল মানুষের প্রাণের খেলা। মানুষের প্রত্যাশা ফুটবল এগিয়ে যাবে। আর সেই প্রত্যাশার প্রাথমিক স্তর হিসেবে এসেছে বিএসএল।
সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের ( সিএমজি ) ব্যবস্থাপনা পরিচালক ভাস্বর গোস্বামী তুলে ধরেন বিএসএল-এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলে পরিবর্তনের সূচনা। তিনি বলেন, ‘বিএসএল আমাদের একটা স্বপ্নের নাম। এই স্বপ্ন ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন। আধুনিকভাবে বিপণনের স্বপ্ন। যুব সমাজকে নতুন করে আকৃষ্ট করার স্বপ্ন। আমাদের লক্ষ্য হচ্ছে বিএসএলকে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ একটি লিগে পরিণত করা।

ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বিএসএল-এর সাফল্য কামনা করেন। বাফুফে সহ-সভাপতি বাদল রায় দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করে বলেন,‘ দেশের মানুষ চায় ফুটবল নতুন দিগন্তে এগিয়ে যাক। মানুষ ফুটবলকে আরও অনেক ওপরের স্থানে দেখতে চায়। বিএসএল-এর মাধ্যমে সেই উন্নয়ন ও লক্ষ্য অর্জন করাই আমাদের একমাত্র প্রত্যাশা। ’

বিএসএল-এর স্বত্ত্বাধিকারী সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল বদলে দেবে বাংলাদেশের ফুটবলের চেহারা। আধুনিক ও যুগোপযোগী মাধ্যমে ফুটবলকে দেশের কাছে উপস্থাপন করাই বিএসএল-এর অন্যতম উদ্দেশ্য। আমি সরকারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। ’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী