ফুটবলের সেরা এক অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫২

সাড়ম্বরে উন্মোচিত হলো বাংলাদেশ সুপার লিগ ফুটবলের লোগো। সাড়ম্বরে উন্মোচিত হলো বাংলাদেশ সুপার লিগ ফুটবলের লোগো। আকাশে রঙিন আতশবাজির বর্ণিল মেলা। আর হাজার রঙের আলোকের ছোটাছুটির মধ্য দিয়ে চমৎকার ছন্দের থিম সং, ‘গোল গোল গোল, আওয়াজ তোল। জেগেছে বাংলা লেগেছে শোরগোল ’- সত্যজিতের গাওয়া এই গানে হঠাৎ যেন জেগে উঠে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ মাঠ।
সাম্প্রতিক সময়ে ফুটবলের সেরা একটি অনুষ্ঠানেই উন্মোচিত হয়ে গেলো বিএসএল-এর লোগো। চমৎকার ও যুগোপযোগী থিম সং, আধুনিক ধারার একটি প্রোমো ও চমৎকার আয়োজনের মাঝে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সবুজ চত্ত্বর পেল নতুন এক দিনের আহ্বান। প্রোমোতে দেশের সাবেক তারকা ফুটবলারদেরকে উপস্থাপন করা হয়েছে যেন অতীতের সঙ্গে বর্তমানের একটি যোগসূত্র স্থাপন করা যায়। হালের ফুটবলের সাফল্যগুলো গেঁথে দেওয়া হয়েছে অনুপ্রেরণা হিসেবে। সাম্প্রতিক সময়ে ফুটবলে এমন গোছানো ও পরিকল্পিত অনুষ্ঠান দেখা যায়নি।
দেশের আট বিভাগের প্রতিনিধিত্বকারী আটটি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আড়াই মাসের এই ফুটবল লিগ নভেম্বর-ডিসেম্বরে শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি দলে থাকবে পাঁচ জন করে ইউরোপিয়ান ও লাতিন আমেরিকান ফুটবলারের উপস্থিতি। থাকবে প্রথিতযশা বিদেশি কোচ। এই বিএসএল-এর মাধ্যমে দেশের ফুটবলে নতুন জাগরণ আসবে এই আশা নিয়ে শেষ হয় মনোমুগ্ধকর লোগো উন্মোচনের অনুষ্ঠানটি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম