চেলসিকে আবার হারালো ব্রেন্টফোর্ড

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩, ২০:৪২আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২০:৪২

গত মৌসুমে চেলসির মাঠ থেকে ২-০ গোলে জয় আদায় করেছিল ব্রেন্টফোর্ড। নতুন মৌসুমেও একই পুনরাবৃত্তি ঘটলো। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুদের ২-০ গোলে হারালো ব্রেন্টফোর্ড। এনিয়ে শেষ চারবারের দেখায় দলটির কাছে তিনবার পরাজয়ের তিক্ত স্বাদ পেলো ব্লুরা।

চেলসির রক্ষণ ফাঁকি দিয়ে ইথান পিনক ৫৮তম মিনিটে ব্রায়ান এমবেউমোর ক্রসে জাল কাঁপান। শেষ মিনিটে স্বাগতিকদের জালে আরেকবার বল পাঠান এমবেউমো।

এনিয়ে চেলসি প্রিমিয়ার লিগের শেষ ১৩টি হোম ম্যাচে কেবল একটি জিতেছে। গতবার এই বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান থমাস টুখেল ও গ্রাহাম পটার।

ওয়েস্ট লন্ডন ডার্বিতে বল দখল ও সুযোগ তৈরি করায় এগিয়ে ছিল চেলসি। ১০ মিনিটে উইঙ্গার ননি মাদুয়েকে গোল করেই ফেলেছিলেন। কিন্তু তার বাঁকানো শট ক্রসবারে আঘাত করে। তারপর আরও কয়েকবার সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ে ব্যর্থ ছিল তারা।

এই জয়ে ব্রেন্টফোর্ড তাদের প্রতিবেশী ক্লাবকে টপকে দশম স্থানে উঠলো। চেলসি নেমে গেলো ১১ নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম