কলম্বিয়ায় লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজের বাবা-মাকে অপহরণ

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৩, ১১:১০আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:২৫

লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজের বাবা-মা অপহরণের শিকার হয়েছেন। এমন তথ্য জানিয়েছেন, কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। শনিবার অবশ্য তিনি জানিয়েছেন, দিয়াজের মাকে উদ্ধার করা গেলেও বাবার খোঁজ এখনও চলছে।

পেত্রো সাবেক টুইটার তথা এক্স- এ পোস্ট করে বিস্তারিত তুলে ধরেছেন। সেখানেই জানিয়েছেন, দিয়াজের মাকে কলম্বিয়ার উত্তরাঞ্চল বারানকাস থেকে উদ্ধার করা হয়েছে। তার পর তিনি যোগ করে বলেছেন, ‘আমরা তার বাবার উদ্ধারে এখনও খোঁজ চলমান রেখেছি।’

কলম্বিয়ান অ্যাটর্নি জেনারেল অফিস বিষয়টি ভীষণ গুরুত্বের সঙ্গে দেখছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দিয়াজের বাবা-মা লা গুয়াজিরা এলাকার একটি সার্ভিস স্টেশনে ছিলেন। তখন এই অপহরণের ঘটনা ঘটে। কিছু অস্ত্রধারী মোটরসাইকেলে এসে তুলে নিয়ে যায় তাদের। 

এই ঘটনার পর লিভারপুলের ২৬ বছর বয়সী উইঙ্গার এখনও কোনও মন্তব্য করেননি। দিয়াজ গত বছর পোর্তো থেকে লিভারপুলে যোগ দিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী রবিবার নটিংহাম ফরেস্টের সঙ্গে লিভারপুলের পরবর্তী ম্যাচ। 

/এফআইআর/           
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি