চার্লটনের মৃত্যুর কারণ জানা গেলো ১১ দিন পর

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৩, ২০:১৩আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২০:১৩

ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার ববি চার্লটন গত ২১ অক্টোবর মারা যান। ৮৬ বছর বয়সী সাবেক ফুটবলারের মৃত্যুর কারণ জানা গেলো ১১ দিন পর। দ্য উইলোস কেয়ার হোমে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তদন্ত শেষে এমনটা জানিয়েছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

দীর্ঘদিন ধরে ডিমনেশিয়ায় ভুগছিলেন চার্লটন। ২০২০ সালে স্ত্রী লেডি নর্মা তার এই অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন। দ্য উইলোস কেয়ার হোমে রেখে চিকিৎসা চলছিল তার। গত ১৬ অক্টোবর চেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারান চার্লটন এবং জানালার সঙ্গে ধাক্কা লাগে। প্রাথমিকভাবে সেই আঘাত শনাক্ত করা যায়নি। পরে পিঠের কিছুটা অংশ ফোলা বুঝতে পারার পর হাসপাতালে নেওয়া হয়। এক্সরে ও সিটি স্ক্যানে ধরা পড়ে, তার পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। ওই ঘটনার পাঁচ দিন পর হাসপাতালেই মৃত্যু হয়েছিল চার্লটনের। 

ওই সময় জানানো হয়েছিল, অস্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা এই মিডফিল্ডারের। এবার মারা যাওয়ার ১১ দিন পর জানা গেলো, দুর্ঘটনায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

১৯৫৮ সালে মিউনিখ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া খেলোয়াড়দের একজন ছিলেন চার্লটন। ওই ঘটনার আট বছর পরই বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। তার পর ম্যানইউর হয়ে জেতেন ইউরোপিয়ান কাপ। চার্লটন ইংল্যান্ডের হয়ে ১০৬টি ম্যাচ খেলেছেন। করেছেন ৪৯ গোল। যা ছিল তার সময়ের রেকর্ড!

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক