বাংলাদেশ দলে ফিরলেন মোরসালিন, নতুন মুখ চন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৩, ১৮:২৯আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৮:৪৪

বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক ৩০ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নতুন মুখ শুধু শেখ রাসেলের মিডফিল্ডার চন্দন রায়। এছাড়া মদকাণ্ডে নিষেধাজ্ঞা পেরিয়ে দলে ফিরেছেন শেখ মোরসালিন।

প্রাথমিক দলে আরও জায়গা হয়েছে লিগামেন্টে আঘাত পেয়ে  দীর্ঘদিন বাইরে থাকা ডিফেন্ডার রিয়াদুল হাসানেরও।

আবাসিক ক্যাম্প ৬ নভেম্বর থেকে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠে শুরু হতে যাচ্ছে। আগামীকাল সকাল সাড়ে ১১টায় ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে হবে। তবে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে ৯ নভেম্বর। পরের দিন ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাওয়ার কথা রয়েছে জামাল ভুঁইয়াদের। সেখানে ম্যাচ হবে ১৬ নভেম্বর। এছাড়া ঢাকায় ফিরে ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে খেলতে হবে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবন, পাপ্পু হোসেন, মাহফজু হাসান প্রীতম, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক রহমান কাজী, রহমত মিয়া, আলমগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান, সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ, রাকিব হোসেন, সুমন রেজা, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আরমান ফয়সাল আকাশ, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি