ফরাসি ক্লাবের কাছে হেরে গেলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৩, ১০:৫০আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১০:৫০

ইউরোপা লিগে আগের দেখায় তুলোসকে ঘরের মাঠে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। এবার ফরাসি ক্লাবটির মাঠ থেকে হতাশা নিয়ে ফিরতে হলো তাদের। টানা তিন জয়ের পর বৃহস্পতিবার তারা হেরেছে ৩-২ গোলে।

‘ই’ গ্রুপের ম্যাচে ৩৬ মিনিটে স্বাগতিকরা গোলমুখ খোলে। অ্যারন দোনুম মাঝমাঠে বল ছিনিয়ে নিয়ে বক্সে ঢোকেন এবং ডিফ্লেক্টেড শটে গোল করেন। ৫৮তম মিনিটে থিস ডালিঙ্গা ব্যবধান দ্বিগুণ করেন।

লিভারপুল একটি গোল শোধ দেয় ৭৩ মিনিটে। ক্রিস্টিয়ান ক্যাসেরেসের আত্মঘাতী গোলে স্কোর ২-১ হয়। ফ্রাঙ্ক মাগরি তিন মিনিট পর আবারও স্বাগতিকদের দুই গোলে এগিয়ে দেন।

এদিন দলের কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াজ সুখবর শুনে মাঠে নামেন। তার বাবা অপহরণের ১২ দিন পর মুক্তি পেয়েছেন। আগের ম্যাচে গোল করে বাবার মুক্তির দাবি জানান তিনি। তুলোসের মাঠে ৮১ মিনিটে তার বদলি নামা ডিওগো জোতা গোল করে প্রিমিয়ার লিগ ক্লাবকে আশার আলো দেখান। স্টপেজ টাইমের সপ্তম মিনিটে তো সমতাসূচক গোল করেই ফেলেছিল তারা। জারেল কুয়ানসাহ জাল কাঁপান। কিন্তু গোলের আগে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হ্যান্ডবলের কারণে ভিএআরে তা বাতিল হয়।

এই হারে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো লিভারপুল। ৭ পয়েন্ট পেয়ে দুইয়ে উঠে গেছে তুলোস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম