মোরসালিনকে নিয়ে অস্ট্রেলিয়াতে যাচ্ছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৩, ১৮:৪৭আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৯:৫৬

মদকাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশের প্রাথমিক দলে ফিরেছিলেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে চূড়ান্ত দলেও আছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে বাইরে থেকে আবারও ২৩ সদস্যের মূল দলে জায়গা হলো মোরসালিনের।

আগের ৩০ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন গোলকিপার মাহফুজ হাসান প্রীতম, ডিফেন্ডার রিয়াদুল হাসান, আলমগীর মোল্লা ও রহিম উদ্দিন, মিডফিল্ডার দীপক রায়, চন্দন রায় ও আরমান ফয়সাল আকাশ। 

এই দলে জায়গা হয়েছে আগের ম্যাচে লাল কার্ড পাওয়া মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানার। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না, তবে ২১ নভেম্বর ঢাকায় লেবানন ম্যাচের জন্যই তাকে দলে রাখা হয়েছে। যেন ঠিকঠাক অনুশীলনে রাখা যায় কিংসের এই ফুটবলারকে।

আজ রাতেই মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছাড়ছেন জামাল ভূঁইয়ারা। সেখানে ম্যাচ হবে ১৬ নভেম্বর। 

বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক রহমান কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ, রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী