বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারে ‘অসঙ্গতি’ পেয়েছে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ২১:১০আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২১:২৬

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারের কারণে প্রায় আড়াই বছর ধরে সেখানে খেলা নেই। মাঠ ও ড্রেসিংরুম তৈরি হলেও স্টেডিয়ামের গ্যালারি, ফ্লাডলাইট ও মিডিয়া বক্সের নির্মাণ কাজের সেভাবে কোনও অগ্রগতি নেই। এর মধ্যে মাঠ ও ড্রেসিংরুম বাফুফেকে বুঝিয়ে দিতে চায় ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ। আজ মঙ্গলবার দুই পক্ষ সরেজমিনে মাঠে আসে। বাফুফে কিছু অসঙ্গতি পেয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ সেই অসঙ্গতি দূর করে দ্রুততম সময়ে মাঠ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। 

ড্রেসিংরুম ও মাঠের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মাঠে অ্যাথলেটিকস টার্ফের পাশে কংক্রিট রয়েছে। এতে ফুটবলাররা মারাত্মক আহত হতে পারে। এই কংক্রিটের পরিবর্তে আমরা তাদেরকে রাবারের কিছু ব্যবহারের অনুরোধ জানিয়েছি।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারে ‘অসঙ্গতি’ পেয়েছে বাফুফে

বঙ্গবন্ধু  জাতীয় স্টেডিয়ামের শুরু থেকেই মাঠের পানি নিষ্কাশন বা ড্রেনেজ সমস্যা নিয়ে প্রশ্ন। নতুন প্রকল্পেও মাঠে পানি দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বাফুফে। পানি ছিটানোর জন্য হকি স্টেডিয়ামের পদ্ধতি ব্যবহার হয়েছে। মানিক বলেছন, ‘মাঠের মধ্যে থেকে যেভাবে পানি দেওয়ার সিস্টেম করা হয়েছে তা সঠিক নয়। আমরা এটি পরিবর্তন করে অন্য পদ্ধতির দাবি জানিয়েছি।’ 

পাশে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন শামসুল আলম অবশ্য অন্য কথা বলেছেন, ‘এখানে ছয়টি স্প্রিংবল লাগানো হয়েছে। যদি এটায় তাদের আপত্তি বা সমস্যা মনে হতো, তাহলে একটি লাগানোর পর আমাদের জানালেই হতো। আসলে আমাদের মধ্যে যোগাযোগের ঘাটতি রয়েছে।’

তবে এরপরই নতুন করে আশ্বাস দিলেন, ‘আমরা এগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবো। আশা করি এই বছরের মধ্যেই এগুলো সম্পন্ন করতে পারবো।’ 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের