রোনালদোর গোলে পর্তুগালের ৯-এ ৯

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৩, ১০:০৭আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১০:১০

ইউরোর টিকিট আগেই কেটে ফেলেছে পর্তুগাল। তবুও বিশ্রাম মেলেনি খেলোয়াড়দের। লিখটেনস্টেইনের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামান কোচ রবার্তো মার্তিনেজ। মিলেছে প্রত্যাশিত ফল। ২-০ গোলে জিতেছে ২০১৬ সালের ইউরোপ চ্যাম্পিয়নরা। গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যা তাকে বসিয়েছে ইউরো বাছাইয়ের শীর্ষ গোলদাতার আসনে। ১০ গোল করে তিনি একা নন, বেলজিয়ামের রোমেলু লুকাকুও আছেন সেখানে।

‘জে’ গ্রুপে ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার (১৯) চেয়ে আট পয়েন্টে এগিয়ে। তলানিতে থাকা লিখটেনস্টেইন কোনও পয়েন্ট পায়নি।

ঘরের মাঠে আগের দেখায় ৪-০ গোলে লিখটেনস্টেইনকে হারায় পর্তুগাল। এবার প্রতিপক্ষের মাঠে কিছুটা ভুগেছে তারা, যে কারণে প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ডিওগো জোতার থ্রু বল ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া রোনালদোর বাঁপায়ের শট ক্রসবারে আঘাত করে জালে জড়ায়। এনিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের শীর্ষ গোলদাতা করলেন ১২৮ গোল। এনিয়ে ষষ্ঠবার এক বর্ষপঞ্জিকায় ১০ গোলের দেখা পেলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।

জোয়াও কানসেলো ৫৬তম মিনিটে ব্যবধান বাড়ান। প্রতিপক্ষ গোলকিপার বেঞ্জামিন বুয়েচেল তার জায়গা ছেড়ে বেরিয়ে এসে ভুল করেন। সেই সুযোগে খালি জালে বল জড়ান কানসেলো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম