রাকিব-সাদকে ছাড়াই এগিয়ে যেতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ নভেম্বর ২০২৩, ১৯:৪৯আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৯:৪৯

হঠাৎ করে যেন বাংলাদেশ দলে দুঃসংবাদ। দুই হলুদ কার্ডের কারণে দলের নির্ভরযোগ্য ফুটবলার সাদ উদ্দিন ও রাকিব হোসেন লেবানন ম্যাচে খেলতে পারছেন না। ২১ নভেম্বর কিংস অ্যারেনার মাঠে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে তাদের ছাড়াই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই দুজনের না থাকাটা দলের জন্য বড় ক্ষতি, তারপরও বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে চায়। 

দুজনের জায়গায় ডিফেন্ডার আলমগীর মোল্লা ও ফরোয়ার্ড দীপক রায় দলের সঙ্গে নতুন করে অনুশীলন করছেন। মূলত ২৩ জনের স্কোয়াড পূর্ণ করতেই তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাদ ও রাকিব সাসপেনশনের কারণে নেই।  তাদের জায়গায় কোচ আলমগীর ও দীপককে নিয়েছেন। ওরা ভালোই করছে। তবে ম্যাচের দিন কোচ ঠিক করবেন কারা খেলবেন। আসলে ২৩ জনের দল যেন ঠিক থাকে, তাই ওদেরকে নেওয়া হয়েছে। দলে যারা আছে, তাদের নিয়েই এগিয়ে যেতে চাই।’

অস্ট্রেলিয়া থেকে ফিরে দুই দিন হলো অনুশীলন করেছে বাংলাদেশ। লেবাননও তাই।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম