ব্রাজিল-আর্জেন্টিনার ‘দাঙ্গাময়’ প্রথমার্ধে গোল হয়নি

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ০৭:৫৭আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৮:২৫

মারাকানা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার আগেই দাঙ্গা। দর্শকদের ওপর পুলিশের লাঠিচার্জ। এমন বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কল্পনাই করেননি আর্জেন্টিনার খেলোয়াড়রা। ম্যাচ শুরু হলো ২৫ মিনিট পর। কিন্তু মাঠেও চললো দাঙ্গা-হাঙ্গামা। ব্রাজিলের খেলোয়াড়রা শুরু থেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের ওপর চড়াও। ৪৫ মিনিট শেষে কোনও দল গোল পায়নি। তবে ফাউল হয়েছে ২২টি, তার মধ্যে ব্রাজিলই করেছে ১৬টি!

খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। কিন্তু অপ্রীতিকর পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধঘণ্টা পর মাঠে নামেন ফুটবলাররা। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো সূত্রে জানা গেছে, ঝামেলার সূত্রপাত আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকরা দুয়ো দেওয়া থেকে। গ্যালারিতে দুই দেশের সমর্থকদের মধ্যে অস্থিরতা তৈরি হয়। গ্যালারির এক অংশে আর্জেন্টাইন সমর্থকদের ওপর পুলিশ মারমুখী হয়ে উঠলে আর্জেন্টিনার খেলোয়াড়রা তাদের শান্ত করার চেষ্টা করেছিলেন। পরে তারা টানেলের দিকে চলে যান। অবশ্য ব্রাজিলের খেলোয়াড়দের মাঠেই অনুশীলন করতে দেখা যায়।

এক ভিডিওতে পুলিশের ওপর মেজাজ হারাতে দেখা গেছে এমিলিয়ান মার্তিনেজকে। আর্জেন্টাইন দর্শকদের ওপর পুলিশের লাঠিচার্জে ক্ষিপ্ত হন তিনি। পুলিশকে ধাক্কা দেন আর্জেন্টিনার গোলকিপার। পরে তাকে সরিয়ে আনেন অন্যরা।

ম্যাচ শুরুর আগের উত্তাপ ছিল মাঠেও। ৩৪ মিনিটের মধ্যে তিনটি হলুদ কার্ড পায় ব্রাজিল। ডি পলের মুখে আঘাত করে হলুদ কার্ড দেখেন রাফিনহা। ফুটবলের চেয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের দিকেই বেশি নজর ছিল স্বাগতিকদের। একবার ব্রাজিলের কোচ দিনিজকে রেফারি সতর্ক করে দেন।

এরই মধ্যে ব্রাজিল একমাত্র সুযোগ পায় ৪৪ মিনিটে। এমিলিয়ান মার্তিনেজ কর্নার কিক পাঞ্চ করলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট ব্লক করেন আর্জেন্টাইন ডিফেন্ডার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম