পুলিশের লাঠিপেটা নিয়ে মেসির মন্তব্যের পর ব্রাজিল ফুটবল যা বললো

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ১৯:৪৭আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৯:৪৭

প্রায় আধাঘণ্টা মারাকানার গ্যালারিতে চললো দাঙ্গা-হাঙ্গামা। জাতীয় সঙ্গীতের সময় স্ট্যান্ডে দুই দলের সমর্থকরা মারামারি করার পর আর্জেন্টাইন সমর্থকদের ওপর চড়াও হয় ব্রাজিলিয়ান পুলিশ। দেশের সমর্থকদের ওপর লাঠিপেটা করায় আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ এক পুলিশ সদস্যকে ধাক্কাও দেন। লাঠি চার্জ থামাতে ও সমর্থকদের শান্ত করতে পুরো দল নিয়ে সেখানে যান লিওনেল মেসি। পরে অবস্থার উন্নতি না হলে মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে। ম্যাচ শেষ হওয়ার পর পুলিশের এমন সহিংস কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বজয়ী অধিনায়ক। তার মন্তব্যের জবাব দিতে দেরি করেনি ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা সিবিএফ।

এমন অপ্রীতিকর পরিস্থিতির জন্য মারাকানা স্টেডিয়াম কর্তৃপক্ষকে দায়ী করেছেন মেসি। তাদের অভিযুক্ত করে তিনি বলেন, ‘অবশ্যই ম্যাচের আগে শুরুটা ভালো ছিল না। আমরা দেখেছি কীভাবে তারা মানুষদের পেটাচ্ছিল। সেখানে পরিবারের সবাই ছিল। ফলে পরিবারের কথা ভাবতে হয়েছে। কারণ কী হচ্ছে কেউ জানি না। আমরা ম্যাচ খেলার চেয়েও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তখন ম্যাচ খেলা গৌণ হয়ে পড়েছিল। তার পরেও এমন পরিস্থিতির পর ম্যাচ জয়। ফলে আমার কাছে মনে হয়, এই দলটার জেতা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে এটি অন্যতম।’

এই ঘটনা ট্র্যাজেডিতে রূপ নিতে পারতো বলে মেসি আশঙ্কা প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে সিবিএফ এক বিবৃতি দিয়েছে।

সামরিক পুলিশ কঠোরভাবে নিরাপত্তা পরিকল্পনা অনুসরণ করেছে বলে জানায় ব্রাজিলের শীর্ষ ফুটবল সংস্থা, ‘এটি স্পষ্ট করা গুরুত্বপূর্ণ যে ম্যাচ আয়োজন ও পরিকল্পনা অত্যন্ত সতর্কতা ও কৌশলের সঙ্গে করেছিল সিবিএফ। জনসংস্থা, বিশেষ করে রিও ডি জেনিরোর সামরিক পুলিশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল।’

তারা আরও বলেছে, ‘ম্যাচের সব পরিকল্পনা— বিশেষ করে কর্ম ও নিরাপত্তা পরিকল্পনা রিও ডি জেনিরোতে উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে বসে নির্ধারণ করেছিলাম। সিবিএফ আরও নিশ্চিত করতে চায় যে ম্যাচের জন্য রিও ডি জেনিরো পুলিশের অনুমোদন সাপেক্ষে কর্ম, নিরাপত্তা ও অপারেশন পরিকল্পনা কঠোরভাবে মেনে চলা হয়েছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি