‘কাবরেরা আমাদের অনেক সাহস দিচ্ছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৩, ১৬:৪০আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৭:৪৩

গত বছর বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে হাভিয়ের কাবরেরা সেভাবে সাফল্য পাননি। এই বছরে এসে সাফল্য পেতে শুরু করেছেন। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে ফিফা প্রীতি ম্যাচ কিংবা বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দারুণ করছে। বিশ্বনাথ-রাকিবদের একটি দল হয়ে খেলানোর চেষ্টা করে যাচ্ছেন স্প্যানিশ কোচ। যে দলটি এই সময়ে এসে শেষ মিনিট পর্যন্ত লড়াইয়ে থাকছে। প্রতিপক্ষকে এক বিন্দু জায়গা দিচ্ছে না। বাংলাদেশ দলের এমন আশা জাগানিয়া পারফরম্যান্সে কাবরেরার কোচিং দর্শনকেই এগিয়ে রাখা হচ্ছে।

এই বছর বাংলাদেশ ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে ৬টিতে জয়, তিনটি ড্র ও চারটিতে হারতে হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৯ সালের পর সেমিফাইনাল কিংবা আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ড্র হয়েছে। এছাড়া বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ড্রও কম সাফল্য নয়।

দলের এমন পারফরম্যান্সে কোচের অবদানের কথাই আগে বললেন ফরোয়ার্ড রাকিব হোসেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা দিনকে দিন উন্নতি করছি। এই কোচ আমাদের অনেক সাহস দিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত গোলে হেরেছি। কোচ ম্যাচের আগে বলেছিলেন এই দলের বিপক্ষে হার হতেই পারে। কিন্তু এই বলে মাঠে লড়াই চালিয়ে যেতে হবে, বিল্ডআপ করতে হবে। শেষ মিনিট পর্যন্ত লড়াইয়ের মানসিকতা থাকতে হবে। যেন পরের ম্যাচগুলোতে কাজে দেয়। কোচ আমাদের সত্যিই অনেক সাহস দেন। এটা আসলে বলে বোঝানো যাবে না।’

শুধু কাবরেরা নন, সহকারীদের প্রশংসাও ঝরলো রাকিবের কণ্ঠে, ‘গোলকিপিং ও সহকারী কোচরাও কম সাহায্য করছেন না। তাদের বিশ্লেষণ, পর্যবেক্ষণ ভালো। ওনারা আসার পর থেকেই দল ভালো করছে। কোচ তো একা কিছু করতে পারবেন না। সবাই মিলে আমরা এগিয়ে যাচ্ছি। কোচ আমাদের ভালোই বুঝতে পারছেন।’

তবে কাবরেরা প্রতিটি সাফল্যের পেছনে খেলোয়াড়দের অবদানকে তুলে ধরেছেন, ‘ওরা কঠোর পরিশ্রম করছে বলেই দল ভালো করছে। সামনে আরও খেলা আছে। আশা করছি নতুন বছরের ম্যাচগুলোতে আমরা আরও ভালো করতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম