সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৬, ১৩:৫৯আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৫:০৭

দলের সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো। লা লিগায় নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে মেজাজ হারিয়েছিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। হারের জন্য সতীর্থদেরই দুষেছিলেন তিনি। এমন সমালোচনার পর বিতর্ক উঠায় প্রিয় সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন পর্তুগিজ এই অধিনায়ক।
প্রত্যেকের কাছে ক্ষুদে বার্তা দিয়ে দুঃখপ্রকাশ করেছেন। এমনকি সোমবার অনুশীলনের আগে দলের সবার কাছে ক্ষমা চেয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা।
গত শনিবার এই হারের পর রোনালদো বলেছিলেন, তার সমপর্যায়ের খেলোয়াড় থাকলে লা-লিগায় রিয়াল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতো। তিনি আরও বলেন, তিনি যে মানের খেলা খেলছেন, তার সতীর্থরা তেমন পারফরম্যান্স করছে না। যার ফলে দলকে হারতে হচ্ছে। সিআর সেভেন খ্যাত রোনালদো আরও বলেছিলেন, ‘আমি কাউকে খাটো করে দেখছি না। তবে যখন ফুটবলাররা সেরাটা না খেলে, তখন জয়টা কঠিন হয়ে যায়।’

বর্তমানে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল।

উল্লেখ্য, গত শনিবার নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ছিল রিয়ালের মর্যাদা ও টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার লড়াই। কিন্তু সে ম্যাচে অ্যান্তনিও গ্রিজম্যানের গোলে নিজেদের মাঠে ১-০ গোলে হারে তারা। এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে লা-লিগায় টানা তিন ম্যাচ হারানোর রেকর্ড গড়ে অ্যাটলেটিকো।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী