ব্রাজিলিয়ান রবিনহোকে নিয়ে ব্রুজনের মুখে কুলুপ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৯:২২আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:২২

আবাহনী লিমিটেডের পর এবার বসুন্ধরা কিংসকে এএফসি কাপের নক আউট পর্বে ওঠার দারুণ সুযোগ হাতছানি দিচ্ছে। চার ম্যাচের দুটিতে জয় ও একটিতে ড্র করে ‘ডি’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি। বাকি দুই ম্যাচ জিতলে ইন্টার জোন সেমিফাইনালের টিকিট নিশ্চিত অস্কার ব্রুজনের দলটির।

আগামীকাল সোমবার মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিশেয়ন ক্লাবের বিপক্ষে খেলতে নামছে কিংস। তাদের বিপক্ষে ম্যাচের আগে কোচ ব্রুজনের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে দারুণ ছন্দে থাকা অধিনায়ক রবসন রবিনহোর চোট। কিংসের হয়ে অর্ধশতাধিক গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চোটের কারণে এ ম্যাচে অনিশ্চিত। গত কয়েকদিন ঠিকমতো অনুশীলনও করতে পারেননি। তবে স্প্যানিশ কোচ ব্রুজন এ নিয়ে সরাসরি কিছু বলতে চাননি।

সংবাদ সম্মেলনে ব্রুজন বলেছেন, ‘আমরা দলের ভেতরের খবর বাইরে বলতে চাই না। আমরা চোটের মতো কিছু সমস্যার মুখোমুখি হয়েছি। সূচিটা এমনিতে কঠিন। রবিনহো আমাদের অধিনায়ক। সে অন্যতম চালিকা শক্তি। রবিনহো বড় ম্যাচগুলোতে নিজের পারফরম্যান্স দেখিয়ে আসছে। আমরা ম্যাচ শুরুর আগ পর্যন্ত সবকিছু দেখবো। যদি নিয়মিত অধিনায়ককে না পাওয়া যায় তাহলে অন্য সমাধান আছে। তখন প্লান বি অনুযায়ী কাজ হবে।’

কিংস অ্যারেনার মাঠে এখন পর্যন্ত কিংস কোনও ম্যাচে হারেনি। কালও তা ধরে রাখতে চাইছে মোরসালিন-তারিকরা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী