ইংলিশ প্রিমিয়ার লিগকে অনুসরণ করবে বাফুফে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৩, ২০:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২০:০৩

পেশাদার ফুটবল লিগের নতুন চেয়ারম্যান হয়েছেন ইমরুল হাসান। দায়িত্ব নিয়ে আজ শনিবার প্রথমবারের মতো সভাও করেছেন। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে প্রিমিয়ার লিগের প্রচলিত ফিকশ্চারের মডেলকে বদলে ইলিংশ প্রিমিয়ার লিগ কিংবা অন্য ইউরোপিয়ান লিগকে অনুসরণ করার কথা বলা হয়েছে।

আগে প্রিমিয়ার লিগ শুরু হতো চ্যাম্পিয়ন দলের সঙ্গে নিচের দিকের দলের মধ্যকার লড়াই দিয়ে। এভাবেই ক্রমান্বয়ে খেলা এগিয়ে যেতো। এবার তেমন হচ্ছে না। ইংলিশ লিগের আদলে শীর্ষ দলের সঙ্গে যে কোনও স্থানে থাকা দলের খেলা দিয়ে শুরু হবে। এভাবে অন্য দলগুলোর খেলা এগিয়ে যাবে। এতে করে পয়েন্ট তালিকায় নিচের দিকের থাকা ক্লাবগুলো নিজেদের মধ্যে সেভাবে প্রভাব বিস্তার করতে পারবে না।

এই প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান সভা শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এবার লিগের ফিকশ্চার প্রণয়নে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছি। আগের নিয়মে খেলা হবে না। ইংলিশ লিগ বা অন্য ইউরোপিয়ান লিগে যেভাবে  হয় তার আদলে আমাদের এখানে খেলা হবে। অনলাইন সফটওয়্যারের মাধ্যমে ফিকশ্চার করা হবে। র‌্যানডম (দৈবচক্রে ) খেলাগুলো পড়বে।’

ফরম্যাট পরিবর্তন আনার কারণ সম্পর্কে কমিটির নতুন চেয়ারম্যান বলেছেন, ‘সাধারণত চ্যাম্পিয়ন দল শেষে থাকা দলের সঙ্গে আগে খেলে। এভাবে দেখা যায় যে, শেষের দিকে নিচের দিকের দলগুলোর পরস্পরের সঙ্গে সঙ্গে খেলা বাকি থাকে। এতে একে অন্যকে কিছুটা প্রভাবিত করার চেষ্টা থাকে। এজন্য আমরা এবার র‌্যানডম ফিকশ্চার করার চিন্তা করছি। আশা করছি ক্লাবগুলো তা মেনে নেবে।’

২২ ডিসেম্বর থেকে লিগ শুরু হওয়ার কথা। আগের মতো শুক্র-শনিবার লিগের ম্যাচ এবং মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা হবে। চলতি মৌসুমে নতুন বছরের জুনের মধ্যে লিগ শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন ইমরুল হাসান, ‘আমরা জুনের মধ্যে লিগ শেষ করবো। যাতে এএফসি কাপে যারা খেলে তাদের খেলোয়াড় নিবন্ধনে সুবিধা হয়।’ 

প্রিমিয়ার লিগের অন্যতম দুই দল মোহামেডান স্পোর্টিং ও ব্রাদার্স ইউনিয়নের ভেন্যু সংকট ছিল। ব্রাদার্স ফরিদপুর ও মোহামেডান টাঙ্গাইলকে ভেন্যু করতে চেয়েছিল। তবে দুই মাঠই অপ্রস্তুত থাকায় ব্রাদার্স ইউনিয়ন রাজশাহী এবং মোহামেডান ময়মনসিংহে ভেন্যু নিয়েছে। 

লিগে ১০ দল ৫টি ভেন্যুতে খেলবে। প্রিমিয়ারের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী