জোড়া গোলে সুয়ারেজের ব্রাজিল অভিযাত্রা শেষ

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৪১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৪১

ব্রাজিলে শেষ ম্যাচ খেলে ফেললেন লুইস সুয়ারেজ। গ্রেমিওর হয়ে বিদায়ী ম্যাচ তিনি রাঙালেন জোড়া গোল করে। বুধবার মারাকানা স্টেডিয়ামে ৩-২ গোলে ফ্লুমিনেন্সকে হারিয়েছে তার দল।

৩৬ বছর বয়সী উরুগুয়ান ফুটবল আইকন ৪৩তম মিনিটে প্রথম গোল করেন। পরে ৬৪তম মিনিটে পানেনকা শটে পেনাল্টি থেকে দ্বিতীয়বার জাল কাঁপান তিনি।

এই জয়ে গ্রেমিও ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। পালমেইরাস ২ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে।

গ্রেমিওতে দুই বছরের চুক্তি করেছিলেন সুয়ারেজ। কিন্তু ব্যস্ত সূচির কারণে মাত্র এক মৌসুম খেলে বিদায় নিলেন তিনি। কদিন আগে ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন সাবেক বার্সা ফরোয়ার্ড। ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাননি। তবে গুঞ্জন উঠেছে বন্ধু লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে পুনর্মিলন হচ্ছে তার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম