পেশাদার ক্যারিয়ারে রোনালদোর ১২০০!

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮

পেশাদার ক্যারিয়ারে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১২০০ ম্যাচ খেলার কীর্তি ছুঁয়েছেন। এমন ম্যাচ স্মরণীয় করতে সব চেষ্টাই করেছিলেন তিনি। আল রিয়াদের বিপক্ষে ৪-১ গোলে জেতাতে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টে অবদান রেখেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ রোনালদোর ১২০০তম ম্যাচ খেলা নিয়ে পোস্ট দিয়েছিল সৌদি লিগ। অবশ্য এতগুলো ম্যাচ খেললেও সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় এখনও তিনি পিছিয়ে আছেন।
সাবেক ইংলিশ গোলকিপার পিটার শিলটনকে পেশাদার ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী বলা হয়ে থাকে। তবে সংখ্যাটা নিয়ে বিতর্ক আছে। পরিসংখ্যান ভিত্তিক কিছু ওয়েবসাইটে সংখ্যাটা ১৩৯০ বলা হলেও শিলটন নিজে প্ল্যাটফর্ম এক্স-এ সেটাকে ১৩৮৭ দাবি করেছেন।

৩৮ বছর বয়সী রোনালদো এদিন আধা ঘণ্টা পর দলকে এগিয়ে দিয়েছিলেন। সাদিও মানের ক্রস থেকে জাল কাঁপিয়েছেন। তাতে লিগে সর্বোচ্চ স্কোরার হওয়ার দাবিটা আরও জোরালো করেছেন পর্তুগিজ যুবরাজ। এই মৌসুমে ১৬ ম্যাচে তার গোল ১৬টি।

সর্বশেষ আল হিলালের কাছে তারা ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরুর অবদানটাই রাখেন রোনালদো। প্রথমার্ধের ইনজুরি টাইমে দলের ব্যবধান বাড়াতেও অবদান রাখেন তিনি। তার অ্যাসিস্টে স্বদেশী ওতাভিওর গোলে স্কোর হয় ২-০। বিরতির পর জোড়া গোল করেছেন আল নাসরের ব্রাজিলিয়ান খেলোয়াড় তালিস্কা। মাঝে একটি সান্ত্বনা সূচক গোল করেছেন আল রিয়াদের আন্দ্রে গ্রে।

পয়েন্ট টেবিলে আল নাসরের অবস্থান দ্বিতীয়। তাদের পয়েণ্ট ৩৭। আল হিলাল ৪৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।        

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম