ফুটবলে বিকেএসপিকে নিষিদ্ধ করলো বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ডিসেম্বর ২০২৩, ১৮:১৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৮:২২

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ফুটবল দলকে আগামী এক বছরের জন্য ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

নিচের দিকের দুই লিগে বিকেএসপির খেলোয়াড়দের দুই পরিচয়ে খেলার বিষয়টি বাফুফের নজরে আসে। এরপর তারা সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ, কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দোষ খুঁজে পায়। তারই প্রেক্ষিতে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

বিকেএসপির সিনিয়র ফুটবল কোচ শাহীনুল হক এবং কোচ রবিউল ইসলামকে ফুটবল সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। খেলোয়াড়দের এই নাম পরিচয়-পরিবর্তনের ক্ষেত্রে কোচদের সংশ্লিষ্টতা খুঁজে পেয়ে বাফুফে এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের দুই জনকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছে।  

নাম পরিবর্তনকারী তিন খেলোয়াড় নিজ দলের পক্ষে পরবর্তী ছয় ম্যাচ নিষিদ্ধ থাকবেন। এছাড়া বিকেএসপিকে এক বছর নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা ৬ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী