বার্সাকে হারিয়ে পুনরায় শীর্ষে জিরোনা 

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৩, ১১:৫১আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬

কয়েক বছর আগেও স্প্যানিশ ফুটবলে দ্বিতীয় স্তরে ছিল জিরোনা। এই মৌসুমে সেই দলটা নিজেদের জানান দিচ্ছে ভিন্নভাবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান পুনরায় দখলে নিয়েছে তারা। 

এই মৌসুমে জিরোনা এখনও হার দেখেনি। ম্যাচের প্রথম গোলটিও আসে তাদের কাছ থেকে। ১২ মিনিটে আর্তেম দোবিক এগিয়ে দেন তাদের। সাত মিনিট পর অবশ্য বার্সাকে সমতায় ফিরিয়েছেন রবের্ত লেভানডোভস্কি। যিনি সর্বশেষ গোল পেয়েছিলেন ১২ নভেম্বর। 

বিরতির আগে একক প্রচেষ্টায় জিরোনাকে আবারও এগিয়ে নেন গুইতিরেজ। ৮০ মিনিটে বদলি হয়ে নামার দুই মিনিটের মাথায় স্কোর ৩-১ করেন ফার্নান্দেস। ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেলেও স্টপেজ টাইমে ব্যবধান ৪-২ করেতে ভূমিকা রাখেন গুন্দোগান।     

আক্রমণের হিসেবে বার্সেলোনাই এগিয়ে ছিল। ৩১টি শট নিয়েছে; তার মধ্যে লক্ষ্যে থেকেছে ১১টি। সেজন্য জিরোনা গোলকিপার গাজ্জানিগাকে কৃতিত্ব দিতেই হবে। বেশ কিছু সেভ করে রক্ষা করেছেন দলকে। বিপরীতে জিরোনা লক্ষ্যে থাকা ৭টি শটের চারটি গোলে রূপান্তরিত করেছে। 

এই পরাজয়টি বার্সার মৌসুমের দ্বিতীয়। সর্বশেষ হারটি ছিল অক্টোবরের শেষ দিকে মাদ্রিদের বিপক্ষে। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে তারা। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। 

/এফআইআর/   
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম