‘আমি ফেসবুকে কাউকে ইঙ্গিত করে কিছু লিখিনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ১৪:১৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৪:১৮

এএফসি কাপে গ্রুপ পর্ব থেকে বসুন্ধরা কিংসের বিদায়ের পরই নিজের মতামত তুলে ধরেছিলেন দেশসেরা অন্যতম কোচ মারুফুল হক। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি কোনও দলের বিপক্ষে অভিযোগ তোলেননি। তবে আকারে ইঙ্গিতে যে কিংসকে কেন্দ্র করেই পোস্ট দিয়েছেন তা বুঝতে পারছেন অনেকে।

মারুফুল হক লিখেছিলেন, ‘মাসের পর মাস বছরের পর বছর আপনি আপনার নিজ আঙিনায় নিজ হাতে সাজানো বাগানে পায়চারি করবেন, আর যখনই আপন আঙিনার বাইরে যাবেন তখনই ছোট খাটো খড়কুটোয় হোঁচট খাবেন৷ সুতরাং নিজ আঙিনায় খানা খন্দক বানিয়ে পায়চারির করার অভ্যাস গড়ে তুলুন৷ তারপর বাইরের বড় বড় বাঁধাও তুচ্ছ মনে হবে৷ আজকের শিক্ষা হলো নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকেই চ্যালেঞ্জ জানাতে হবে।’

এ নিয়ে মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে চট্টগ্রাম আবাহনীর উপদেষ্টা কোচ মারুফুল বলেছেন, ‘আমি ফেসবুকে কাউকে ইঙ্গিত করে কিছু লিখি নাই। কোনও দল নিয়েও না। অনেক দিন ধরে লেখা হয় না তাই লিখলাম। এখন যে যেভাবে নেয়। তবে রেফারির ওই লাল কার্ড নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। অনেক সময় পেছন থেকে এমন ট্যাকলিংয়ে খেলোয়াড়দের ক্যারিয়ার শেষ হতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী