ক্লাব বিশ্বকাপে এমন দিন কখনও আসেনি বেনজেমার

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৬

ফিফা ক্লাব বিশ্বকাপে সাধারণত সবার আগ্রহ থাকে ইউরোপ চ্যাম্পিয়নদের নিয়ে। সেই হিসাবে এবার ফেভারিট ম্যানচেস্টার সিটি। তবে পাঁচটি ক্লাব বিশ্বকাপ ট্রফি জয়ী করিম বেনজেমার কারণে আল ইত্তিহাদকে নিয়েও কিছুটা কৌতুহল ছিল। কিন্তু সৌদি প্রো লিগের চ্যাম্পিয়নরা হেরে বিদায় নিলো। পাঁচবার রিয়াল মাদ্রিদের সঙ্গে টুর্নামেন্টে অংশ নিয়ে প্রত্যেকবার ট্রফি জিতেছেন ফরাসি ফরোয়ার্ড। এই প্রথমবার খালি হাতে বিশ্বমঞ্চ থেকে ছিটকে গেলেন তিনি।

দলের মতো মাঠের পারফরম্যান্স দিয়েও হতাশ করেছেন বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড পেনাল্টি মিস করেছেন। যদিও ইনজুরি টাইমে একটি গোল করেছেন। সেটা কোনও পার্থক্য গড়তে পারেনি। মিশরের আল আহলি ৩-১ গোলে আল ইত্তিহাদকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে। সোমবার শেষ চারে আফ্রিকান চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে কোপা লিবার্তাদোরেস জয়ী ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের।

২১তম মিনিটে আল আহলি গোলমুখ খোলেন। আল ইত্তিহাদের ডিফেন্ডার হাসান কাদেশ বক্সের মধ্যে হ্যান্ডবল করলে লেফট ব্যাক আলি মালুল পেনাল্টি থেকে ১-০ করেন।

মার্সেলো গ্যালার্দোর দল সমতা ফেরাতে মরিয়া ছিল। তারাও পেনাল্টি পায়। আল আহলি ডিফেন্ডার মোহামেদ আব্দেলমোনেমের প্রতিপক্ষের বক্সের মধ্যে হ্যান্ডবল করেন। রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার বেনজেমা জাল কাঁপাতে ব্যর্থ হন। গোলকিপার মোহামেদ আল শেনাউই চমৎকারভাবে রুখে দেন তার শট।

ঘড়ির কাঁটা ঘণ্টা পেরুনোর আগে আল আহলি ব্যবধান বাড়ান। হুসেইন আল শাহাত বাঁকানো শটে জালে বল জড়ান। তিন মিনিট পর কাহরাবার ক্রসশট থেকে ইমাম আশোর ৩-০ করেন।

২০০৫ সালে সেমিফাইনালের পর প্রথমবার ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া সৌদি চ্যাম্পিয়নরা যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোল করে বেনজেমার শটে। তার মিনিটখানেক আগে অ্যান্থনি মোদেস্তে লাল কার্ড দেখলে আল আহলি ১০ জনের দলে পরিণত হয়।

আগামী মঙ্গলবার অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানসিটি ও এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ী উরাওয়া রেড ডায়মন্ডস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস