টিকে থাকলো অ্যাটলেটিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৬, ১২:৪৪আপডেট : ০২ মার্চ ২০১৬, ১২:৫৪

টিকে থাকলো অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলো অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা।
রিয়াল মাদ্রিদকে আগের ম্যাচে ১-০ গোলে হারিয়ে আসা অ্যাটলেটিকো এদিন প্রথমার্ধে গোল মুখ উন্মুক্ত করে পারেনি। তবে প্রতিপক্ষের ভুলে অষ্টম মিনিটে গোল পেয়ে এগিয়ে যায় তারা। কোকের দুর্বল ক্রস আটকে দেওয়ার বদলে নিজেদের জালেই পাঠিয়ে দেন সোসিয়েদাদের মেক্সিকান ডিফেন্ডার দিয়েগো আন্তোনিও।
দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের আক্রমণ নিয়েই ফেরে অ্যাটলেটিকো। ৪৬ মিনিটে লুসিয়ানো ভিয়েত্তোর শেষ মুহূর্তে দেওয়া ক্রস থেকে পাওয়া বল দারুণ ভলিতে জালে জড়ান সাউল নিগুয়েস। ৬১ মিনিটে অ্যান্তোনি গ্রিজম্যান পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন।
এ জয়ের ফলে ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৬৬ পয়েন্ট।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম