জামাল নেই, নতুনত্ব নিয়ে আজ লিগ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ ডিসেম্বর ২০২৩, ১০:১০আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১০:১০

জাতীয় ফুটবল দলের অধিনায়ক তিনি। ২০১৩ সালে জাতীয় দলে অভিষেকের পরের বছর জামাল ভূঁইয়ার ঘরোয়া ফুটবলে অভিষেক হয় শেখ জামালের জার্সিতে। প্রায় ৯ বছর খেলার পর এই প্রথম (মাঝে এক লিগের বিরতিতে কলকাতা মোহামেডানে খেলেছেন) আজ শুক্রবার থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে নেই ডেনমার্কে বড় হওয়া মিডফিল্ডার। ১০ দল নিয়ে ৫ ভেন্যুতে হচ্ছে দেশের শীর্ষ লিগ। 

শেখ রাসেল ক্রীড়াচক্র ছেড়ে গত আগস্টে জামাল নাম লিখিয়েছেন আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে। সেখানে চুক্তি থাকায় আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা নেই। তবে ৩৩ বছর বয়সী ফুটবলার আগেই বলেছেন, ‘সুযোগ পেলে আবারও বাংলাদেশের লিগে খেলবো। দেশের লিগ মিস করবো।’

তবে জামাল খেলছেন না তাতে কি! প্রিমিয়ার লিগে আকর্ষণ কম নেই। আজই মাঠে নামছে আটটি দল। এর মধ্যে আবাহনী বনাম রহমতগঞ্জ ও  বসুন্ধরা কিংস বনাম ব্রাদার্স ইউনিয়নের ম্যাচও রয়েছে। 

আর্জেন্টাইন ফুটবলে খেলবেন জামাল

অতীতের মতোই শুরুর আগে চারবারের চ্যাম্পিয়ন কিংসকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আবাহনী লিমিটেডসহ অন্যরা। দলটির অধিনায়ক মোহাম্মদ হৃদয় যেমন বলেছেন, ‘স্বাধীনতা কাপে আমরা ফাইনাল খেলতে পারিনি। তবে আমাদের পুরো মনোযোগ এখন লিগের দিকে। চার বছর ধরে আমরা লিগ পাই না। লিগ শিরোপাটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেটা ফিরে পাওয়ার জন্য প্রথম ম্যাচ থেকেই সাফল্য চাই।’

তবে কিংস কোচ অস্কার ব্রুজন কিছুতেই শিরোপা হাতছাড়া করতে চান না, ‘১০ দলের লিগে ১৮ ম্যাচের এই আসরে যেকোনও একটি ম্যাচে পা হড়কালেই আপনার বিপদ হতে পারে। আবাহনী, মোহামেডান, পুলিশ, শেখ জামালের মতো দলগুলো সেটা করতেই মাঠে নামবে। আমরা তাই আরো নিখুঁত ফুটবল খেলে শিরোপা ধরে রাখতে যথাসম্ভব চেষ্টা করবো।'

অন্যরা কম নয়। আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের কোচ আলফাজ আহমেদ বলেছেন, ‘শিরোপার লড়াইয়ে থাকা কঠিন। তবে আমরা ভালো ফুটবল খেলে পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকতে চাইবো।’

লিগে এবার নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। খেলার সূচি করা হয়েছে ইউরোপিয়ান পদ্ধতি মেনে। ম্যাচে সেরা খেলোয়াড় ও রেফারিদের পুরস্কৃত করা হবে। লিগের ওয়েবসাইটও করা হয়েছে।  যেখানে চলমান লিগের সব তথ্য থাকবে। নতুনত্ব আনার মধ্য দিয়ে লিগ শেষে কার হাতে ট্রফি ধরা দেয় তারই অপেক্ষা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম