আবারও লিওনেল মেসির সতীর্থ হতে যাচ্ছেন উরুগুয়ে স্ট্রাইকার লুই সুয়ারেজ। ইন্টার মায়ামি নিশ্চিত করেছে ৩৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটিতে চুক্তি করেছেন তিনি।
মায়ামি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, ‘মায়ামির স্বপ্নের জগতে স্বাগতম লুই সুয়ারেজ।’
গত ডিসেম্বরে গ্রেমিওতে যোগ দেওয়া সুয়ারেজ সব প্রতিযোগিতা মিলে ৫৩টি ম্যাচ খেলেছেন। সব প্রতিযোগিতা মিলে করেছেন ২৬ গোল। ব্রাজিলিয়ান সিরি ‘এ’ তে
তার ১৭ গোলের সুবাদে দ্বিতীয়স্থান নিশ্চিত হয়েছে ক্লাবটির। জিতেছেন মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার।
গ্রেমিওতে দুই বছরের চুক্তি থাকলেও সেটি অপূর্ণ রেখেই বার্সেলোনার পুরনো সতীর্থদের বেছে নিয়েছেন সুয়ারেজ। মায়ামিতে মেসি, জর্ডি আলবা ও সের্হিও আগুয়েরোকে
পুনরায় সতীর্থ হিসেবে পাচ্ছেন তিনি। তাদের সঙ্গে বার্সায় ন্যু ক্যাম্পেই ৬টি মৌসুম কাটিয়েছেন।








