ফিফা ক্লাব বিশ্বকাপ

বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনের রেকর্ড গোলে চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০

বড় মঞ্চে জ্বলে ওঠা যেন জুলিয়ান আলভারেজের রুটিন হয়ে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড ক্লাবের জার্সিতেও দারুণ ফর্ম দেখালেন, এবার ফিফা ক্লাব বিশ্বকাপের মঞ্চে। ফাইনালে সবচেয়ে দ্রুততম গোলের পর আরও একবার জাল কাঁপান। ফ্লুমিনেন্সের বিপক্ষে ৪-০ গোলের জয়ে একটি অ্যাসিস্টও তার। ২৩ বছর বয়সী আর্জেন্টাইনের নৈপুণ্যে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ম্যানসিটি।

শুক্রবার ক্লাব বিশ্বকাপে ইতিহাস রচনা করলেন আলভারেজ। ২০০৯ সালের ফাইনালে বার্সার জার্সিতে লিওনেল মেসির করা গোল এদিন ফেরালেন তিনি।

বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনের রেকর্ড গোলে চ্যাম্পিয়ন ম্যানসিটি

মাত্র ৪০ সেকেন্ডে এগিয়ে যায় সিটিজেনরা। নাথান আকের লম্বা শট পোস্টে লেগে ফিরে আসে। আলভারেজ বুক দিয়ে ঠেলে খালি জালে বল জড়ান। ম্যানসিটির হয়ে ছয়টি ভিন্ন টুর্নামেন্টে গোলের কীর্তি গড়েন তিনি। ২৭ মিনিটে ফিল ফডেনের ক্রস আটকাতে গিয়ে ফ্লুমিনেন্স ডিফেন্ডার নিনো আত্মঘাতী গোল করেন। 

৭২ মিনিটে আলভারেজের নিচু ক্রস বক্সে ঢোকে, ফডেন বল ঠেলে দেন জালে। ২০০৮ সালে ম্যানইউর (লডিইউ কুইটোর বিপক্ষে) ওয়েন রুনির পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে গোল করলেন তিনি। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে ম্যাথিউস নুনেজ রক্ষণের ফাঁক গলে বক্সের মধ্যে বল বাড়ান। আলভারেজ প্রতিপক্ষ খেলোয়াড়কে বোকা বানিয়ে দলের চতুর্থ গোল করেন।

ক্লাব বিশ্বকাপে ম্যানসিটি প্রথমবার চ্যাম্পিয়ন হলেও কোচ পেপ গার্দিওলা এনিয়ে রেকর্ড চারবার ট্রফিটি ছুঁয়ে দেখলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস