১৫ ম্যাচ পর বরখাস্ত রুনি

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৪, ১৮:১৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৮:১৭

গত অক্টোবরে বার্মিংহ্যাম সিটির কোচ হন ওয়েন রুনি। ওই সময় টেবিলের ছয় নম্বরে ছিল ক্লাব। তারপর নামতে নামতে ২০তম স্থানে তারা। রেলিগেশন অঞ্চল থেকে ছয় পয়েন্ট উপরে। ক্লাবের এমন দুর্দশায় চাকরি হারালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

তিন মাসেরও কম সময়ে দায়িত্ব হারাতে হলো রুনিকে। মঙ্গলবার দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ ক্লাব এই খবর জানায়। মাত্র ১৫ ম্যাচ পরই চাকরি গেলো রুনির।

রুনির অধীনে ৯ ম্যাচ হেরেছে বার্মিংহ্যাম। জিতেছে মাত্র দুটি। গত পাঁচ ম্যাচ ধরে জয়হীন দল।

এক বিবৃতিতে ক্লাব জানায়, ‘কোচ ওয়েন রুনি ও প্রথম দলের কোচ কার্ল রবিনসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বার্মিংহ্যাম সিটি। তাদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও প্রত্যাশামতো ফল পাওয়া যায়নি। বোর্ড মনে করছে ফুটবল ক্লাবের স্বার্থে ম্যানেজারের দায়িত্বে পরিবর্তন করা উচিত।’

মেজর লিগ সকার ক্লাব ডিসি ইউনাইটেডে পদত্যাগের পর জন ইউসটেসের কাছ থেকে দায়িত্ব নেন রুনি। সাড়ে তিন বছরের চুক্তি করেন ক্লাবটির সঙ্গে। কিন্তু তিন মাসও পার করতে পারলেন না।

ডিসি ইউনাইটেডের আগে রুনি ডার্বি কাউন্টির দায়িত্বে ছিলেন ১৭ মাস। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম